ভোলার ৩ উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলা প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় দাখিল করা ৩৮ প্রার্থী মনোনয়নপত্র বৈধ্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা যাচাই বাছাই কার্যক্রম শেষে তাদেরকে বৈধ ঘোষণা করেন। এর আগে এ তিন উপজেলার চেয়ারম্যান পদে ১২, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে।
ভোলা জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বোরহানউদ্দিন উপজেলার ১১ প্রার্থী ও দৌলতখান উপজেলার ১৩ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ০২ মে এবং ২১মে এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার