ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ ইউনুছ, মঞ্জুর আলম ও জাফরউল্লাহ
ভোলা প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা জেলার সাত উপজেলার মধ্যে তিন উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোলা সদর উপজেলায় মো: ইউনুছ,বোরহানউদ্দিন উপজেলায় জাফরুল্লাহ এবং দৌলতখান উপজেলায় মঞ্জুর আলম খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ( মটর সাইকেল) ৭১ হাজার ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ( আনারস) ৪০ হাজার ৮৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ (উড়োজাহাজ) ৫৩ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম (চশমা) পেয়েছেন ২৬ হাজার ৫৫৩ ভোট।
মহিলা ভাইরাস চেয়ারম্যান পদে সালেহা আক্তার হাঁস প্রতীকে ৩২ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকে ফারাহ আক্তার নিশা ২৪ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।
অপর দিকে বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনারস প্রতীকে মো: জাফর উল্লাহ ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দোয়াত-কলম প্রতীকের মো. আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আলী হিরা তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুন নেছা কলস প্রতীকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট।
এদিকে দৌলতখান উপজেলায় মঞ্জুর আলম খান কাপ পিরিচ প্রতীকে ১৪,১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নকটতম প্রার্থী ইয়াসিন লিটন মোটরসাইকেল প্রতীকে ১২,৩২১ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আনোয়ারুল ইসলাম ১৯ হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সেলিম টিউবওয়েল প্রতীকে ১২ হাজার ২১৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে কহিনুর বেগম ২১ হাজার ১০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটতম প্রার্থী সেলাইমেশিন প্রতীকে ফাতেমা বেগম ১৩ হাজার ৫৫৯ ভোট।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার