Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১:৩৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ধর্ষককে গ্রেপ্তারের ও বিচারের দাবিতে মানববন্ধন
২১ October ২০২৪ Monday ৩:৪২:৪৫ PM
Print this E-mail this

বাউফলে ধর্ষককে গ্রেপ্তারের ও বিচারের দাবিতে মানববন্ধন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিশুকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়।
আনোয়ার হোসেন উপজেলার মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি।
মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোছা. বর্ষা নামে এক শিক্ষার্থী বলেন,‘নতুন স্বাধীন দেশে কোনো ধর্ষকের ঠাই হবে না। পুলিশ প্রশাসনের নিকট আমাদের দাবি একটাই, আপনারা যত দ্রæত পারেন ধর্ষক আনোয়ারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করুন। ভবিষ্যতে যাতে বাউফলের আর কোনো কোমলমতি শিশু নিরাপত্তাহীনতায় না ভুগে, যৌননির্যাতনের শিকার না হয়।’
মামলার এজাহার ও আদালতের বিচারকের কাছে শিশুটির দেওয়া ভাষ্যমতে, আনোয়ার মুদিমনোহরী ব্যবসায়ী হওয়ার কারনে প্রায়ই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য তার (আনোয়ার) দোকানে যেতেন। সেই সুযোগে আনোয়ার শিশুটিকে যৌননির্যাতন করতেন। বিষয়টি পরিবারের সদস্যদের না জানাতে শিশুটিকে মেরে ফেরার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাতেন আনোয়ার। সর্বশেষ ১০-১২ দিন আগে ওই দোকানে গেলে আনোয়ার শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এতে শিশুটি শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে নিয়ে তার স্বজনেরা গত শুক্রবার (১১ অক্টোবর) বাউফল থানায় আসে এবং পুলিশ শিশুটি ও তার স্বজনদের সঙ্গে কথা বলে মামলা রুজু করেন।
পরে শিশুটি গত সোমবার (১৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক আদালতের বিচারকের কাছে জবানবন্দি দেয়।
এ বিষয়ে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোসারেফ হোসেন ওরফে লিটন খান বলেন,‘বিষয়টি জানার পর তাকে (আনোয়ার) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তিনি এ ঘটনার অধিকতর তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘একটু দেরিতে থানায় এসেছে। এর আগেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে গেছেন। এরপরেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com