Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ৮:২৬ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » ব্যাটিং বিপর্যয়ের পরেও তাইজুল ঘুর্ণিতে লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ
২১ October ২০২৪ Monday ৫:৩৫:১২ PM
Print this E-mail this

ব্যাটিং বিপর্যয়ের পরেও তাইজুল ঘুর্ণিতে লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ


ক্রিড়া ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের। তবে ব্যাটিং ধসের পরও লড়াই ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পরে ব্যাটিং করতে নামলে রীতিমতো স্পিন বিষ ঢেলেছেন তাইজুল ইসলাম। তাইজুলের স্পিনে ৬ উইকেটে ১৪০ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

অর্থাৎ প্রথম দিন শেষে ৩৪ রানে এগিয়ে সফরকারীরা। কাল সকাল সকাল উইকেট তুলে নিতে পারলে নাগালের মধ্যেই রাখা যাবে সফরকারীদের। আজ দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৬ রানের জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারে ওপেনার এইডেন মার্করাম। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন টনি দে জর্জি ও ট্রিস্টিয়ান স্টাবস।

দলীয় ৫০ রানের মাথায় ট্রিস্টিয়ান স্টাবসকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম। তারপর তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন সফরকারীরা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com