Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে যুবলীগ নেতা আটক
২৩ October ২০২৪ Wednesday ১:১০:২৩ PM
বাউফলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে যুবলীগ নেতা আটক
বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় অসামাজিক কার্যালাপ করার অভিযোগে নারীসহ সিজান মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার রাত ১০টা দিকে উপজেলার কালাইয়া কলেজ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মিজান উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে যুবলীগ নেতা মিজান এক নারী নিয়ে কলেজে রোডের বাসিন্দা এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় অবস্থান করছেন। সেখানে তারা অসামাজিক কার্যকালাপ করছেন বলে খবর জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা সহ সাধারন মানুষ নারীসহ যুবলীগ নেতা মিজানকে ওই বাসায় অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে নারীসহ যুবলীগ নেতা মিজান ও বাসার মালিক মোসা. রেখা আক্তারকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুবদল নেতা মো. রাসেল জানান, যুবলীগ নেতা মিজান এক নারী নিয়ে রেখার আক্তারের বাসায় অসামাজিক কাজ করছিলেন। এমন সংবাদ পেয়ে আমি বাসায় গিয়ে তাদের হাতেনাতে ধরি। পরে লোকজন জড়ো হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
তবে অসামাজিক কার্যকালাপের অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মিজান মোল্লা বলেন,‘ তিনি ষরযন্ত্রের শিকার। এগুলো সাজানো নাটক।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘ অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগ তাকে ( যুবলীগ নেতা মিজান) স্থানীয়রা আটক করেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী