Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু
২৪ October ২০২৪ Thursday ৯:২৫:৫৫ PM
Print this E-mail this

বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু


নগর প্রতিনিধি:

জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত আলী। 

বরিশাল বিভাগীয় কার্যালয়ের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বিশেষজ্ঞ সংস্থার মনির, ইউনিসেফের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রমুখ। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুর মুখে ক্যানসার একটি ভয়ংকর রোগ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকাদানের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবে এ টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এ টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।  

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পল্লবী সুলতানা বলেন, বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য ৩২০টি স্কুল, মাদ্রাসা ও ১০৩টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে ১৮ দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে। আর বরিশাল সিটি করপোরেশনের আওতায় ২১ হাজার ৭০৩ জন কিশোরীদের এ টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৮ দিনের ক্যাম্পেইনের মধ্যে প্রথম পর্যায়ে ১০ দিন ৩২০টি স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এবং বাকি ৮ দিন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ১০৩টি কমিনিটি কেন্দ্রের মাধ্যমে জরায়ু ক্যানসার টিকা (এইচপিভি) টিকা দেওয়া হবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com