Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৭:৩৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে যুবদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন
১৭ December ২০২৪ Tuesday ৩:৫৫:২৯ PM
Print this E-mail this

বাউফলে যুবদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মশিউর রহমান খোকন (২৭) নামে এক যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। পড়ে সাংবাদিক সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

 মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার কালাইয়া-বড়ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসুচী পালন করা হয়।

মশিউর রহমান খোকন নাজিরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রমিজ উদ্দিনের ছেলে ও একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই মিজানুর রহমান শিমুল বলেন, ২০১৩ সালের ১১ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ডালিমা গ্রাম থেকে নিজ বাড়ী ফেরার পথে আমার ছোট ভাই মশিউর রহমান খোকন নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পরে বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে আধা কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যাক্ত ভিটায় মাটিতে পুতে রাখা অবস্থায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় তৎকালিন আওয়ামী সরকারের প্রভাবশালী নেতারা এজাহার লিখে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে তাতে স্বাক্ষর দিতে বললে আমি তাতে স্বাক্ষর করি। পরে প্রভাবশালী ওই মহলের চাপে মামলার তদন্ত রিপোর্টে প্রকৃত খুনীদের নাম বাদ দিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ফলে আমার ভাইয়ের হত্যার ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হই। তাই এখন নতুন প্রেক্ষাপট। বৈষম্য হীন বিচার ব্যবস্থা। এই সময়ে আমার ভাইয়ের হত্যার সঠিক বিচারের দাবিতে মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই। মানববন্ধনে হত্যাকারীদের বিচার দাবি করে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. মুজাহিদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com