পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তরুন যুব সমাজের উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতায় ১৬টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় উত্তির্ণ হয় বাউফল প্রেসক্লাব ও নাজিরপুর সুলতানাবাদ শহরআলী মৃধা ক্লাব। খেলায় ৪-১ সেটে বাউফল প্রেসক্লাব জয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বাউফল প্রেসক্লাবের মো. গালিব। পরে এক ঝাকজমক অনুষ্ঠানের মাধ্যমে পুরুস্কার বিতরন করা হয়। নাজিরপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সহ-সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি, ঢাকা দক্ষিন মহানগড় জামায়াতে ইসলামী সেক্রেটেরি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি অ্যাটনি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আতিকুর রহমান নজরুল, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামন প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী