Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৩:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » আশার আলো ফাউন্ডেশনের সভাপতি  নিয়াজ মাহমুদ সম্পাদক মঈনুল ইসলাম মুঈন
২ March ২০২৫ Sunday ৮:১৮:১২ PM
Print this E-mail this

আশার আলো ফাউন্ডেশনের সভাপতি  নিয়াজ মাহমুদ সম্পাদক মঈনুল ইসলাম মুঈন


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের  বানারীপাড়া ও উজিরপুর উপজেলার

সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত সংগঠন আশার আলো ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে

সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনে মোহাম্মদ নিয়াজ মাহমুদকে সভাপতি এবং মঈনুল ইসলাম মুঈনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, কোষাধ্যক্ষ হিসেবে মো: নাঈম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জাহিদুল ইসলাম (জিসান)কে দায়িত্ব প্রদান করা হয়েছে। শিগগিরই উপদেষ্টা পরিষদ ও পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

২০১১ সালে প্রতিষ্ঠিত আশার আলো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। সংগঠনটি হতদরিদ্র পরিবারকে সাহায্য করা, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং করোনাকালীন সময়ে ঘরবন্দী মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। বিশেষ করে উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় বিনামূল্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি স্থানীয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

নতুন সভাপতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চাই। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় আমাদের কাজ অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, যা সাংগঠনিক কাজকে আরও গতিশীল করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুঈন বলেন, “আশার আলো ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা আমাদের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে চাই। নতুন কমিটির নেতৃত্বে আমরা আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”

সংগঠনের উপদেষ্টা পরিষদ জানায়, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় আশার আলো ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সাংগঠনিক কাজের সুবিধার জন্য শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। এর মাধ্যমে আশার আলো ফাউন্ডেশন আরও বেশি কার্যক্ষম ও সংগঠিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা আশার আলো ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এই সংগঠনটি তাদের জীবনে আশার আলো জ্বালিয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সফল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com