Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:০২ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
৭ July ২০২৬ Tuesday ৫:০২:১১ PM
Print this E-mail this

দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ


দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

র‌্যাব ও দুমকী পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী র‌্যাব- ৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর পিকআপটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।  র‌্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।

তিনি আরো জানান, র‌্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়।আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। ইতিপূর্বে গত একমাসে দুমকীতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‌্যাব।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com