পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মদন মোহন মন্দির মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সেহরীর সময় কয়েকজন লোক মদনমোহন মন্দির মার্কেট সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই মার্কেটের নিত্য বেপারীর টেইলার্সের দোকানের মধ্যে আগুন দেখতে পায়ে ডাকচিৎকার দেয়। স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ত্রিশ মিনিট পড় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নিত্য বেপারী ও শ্যামল মালীর দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। আংশিং ক্ষতিগ্রস্থ হয় মানিক শীল, সমীর সরকার এবং জীবন সাহার দোকানের। ধারণা করা হচ্ছে নিত্য বেপারীর টেইলার্সের দোকানের বৈদ্যুতিক ইস্ত্রির সুইচ বন্ধ না করে দোকান বন্ধ করে চলে যাওয়ার ওই ইস্ত্রির কয়েল পুড়ে আগুন লাগতে পারে। আগুণে নিত্য ব্যপারী ও শ্যামল মালীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী