Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে চুরি; স্বর্নালংকার, দলিল, চাল ও ডাল লুট
৫ March ২০২৫ Wednesday ৫:১২:৪৮ PM
বাউফলে চুরি; স্বর্নালংকার, দলিল, চাল ও ডাল লুট
নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে মো. বাবুল হাওলাদারের ঘরে চুরি সংঘটিত হয়েছে। ওই সময় দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্নালংকার, জমির দলিলপত্র, চাল ও ডাল লুট করে নিয়ে যায়। ঘরের মালিক বাবুল হাওলাদার ঢাকায় ছিলেন। ঘরে তার স্ত্রী মোছা. হাওয়া বিবি (৪৫) ও স্ত্রীর ছোট বোন মোছা. জাহানারা বেগম (৪০) এবং মা সাজেদা বেগম (৭৫) ছিলেন। হাওয়া বিবি বলেন, তারা তারাবির নামাজ শেষে রাতের খাবার খেয়ে রাত ১০ টার দিকে শুয়ে পড়েন। রাত চারটার দিকে সেহেরী খাওয়ার জন্য উঠে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চিৎকার করেন। বাড়ির লোকজন ছুটে আসে। পরে দেখতে পান আলমারি খোলা, আলমারির জিনিসপত্র অগোছালো। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্নালংকার, জমির দলিলপত্র নিয়ে গেছে। এমনকি ঘরে থাকা রমজান মাসের জন্য ক্রয় করে রাখা চাল ও ডাল পর্যন্ত লুট করে নিয়ে গেছে। তিনি ধারনা করছেন সন্ধ্যার পরে কোনো এক সময় ঘরের দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে ঢুকে কোথাও লুকিয়ে ছিল। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘কেউ কোনো অভিযোগ করেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী