Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:৩৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ইফতারের সময়ে ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা 
৯ March ২০২৫ Sunday ৯:৪৪:২৬ PM
Print this E-mail this

ইফতারের সময়ে ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা 


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের ডাক্তার পট্টিতে ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে টের পেয়ে এলাকার লোকজন রুখে দিতে পেরেছেন। 

রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান ডাক্তার পট্টিতে এসে থামে। ১০ মিনিট যেতে না যেতে বাজারে ঢোকার রাস্তায় একটি জুয়েলারি দোকানের সাঁটারের তালা কাটার চেষ্টা করেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ডাকাত সন্দেহ করে তাদের ঘিরে ধরেন।  

ডাকাতদল অবস্থা বেগতিক দেখে ‘হাতবোমা’র বিস্ফোরণ ঘটাতে ঘটাতে ওই পিকআপ ভ্যানে উঠে বেপরোয়া গতিতে চাঁদকাঠি হয়ে বরিশালের দিকে চলে যায়।  

এদিকে পুলিশ প্রশাসন গাড়ির পিছু নিয়ে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করলে সেখানেও হাতবোমা ফাটিয়ে বরিশালের দিকে ছুটে যায় ডাকাতদল। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সন্ধ্যায় ইফতারের জন্য সবাই যে যার মতো ব্যস্ত ছিলেন। সেই সুযোগে ডাকাতির পরিকল্পনা ছিল। কিন্তু তা স্থানীয়দের সচেতনতার কারণে সম্ভব হয়নি। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com