Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৫:৩০ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া
১২ March ২০২৫ Wednesday ৫:৩৭:২৮ PM
Print this E-mail this

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া


উপজেলা প্রতিনিধি,কলাপাড়া(পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুন্নাহার কেয়ার স্বামী শিমুল মৃধা ও তার ছোট স্ত্রী আয়শা বেগম মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, নয়া মিয়া হাওলাদারের মেয়ে নুরুন্নাহার কেয়ার সঙ্গে লালুয়া ইউনিয়নের মৃত মুক্তার মৃধার ছেলে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে বড় স্ত্রীর অনুমতি ছাড়াই শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই থেকে প্রথম স্ত্রী নুরুন্নাহারের ওপর নির্যাতন শুরু হয়।সোমবারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এই বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা বলেন, আমি বড় বউকে মারিনি, বড় বউয়ের ভাই, মা, বাবা, ফুফু আমার বাড়িতে এসে ছোট বউ এর উপর হামলা করে ও হামলা করার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কানের রিন এর সাথে কাপর অথবা হাতের চুরির সাথে বেজে কান ছিঁড়ে যেতে পারে।এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com