Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৩:৪৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে নৌকাডুবিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
২১ March ২০২৫ Friday ২:৩১:৪৩ PM
Print this E-mail this

নলছিটিতে নৌকাডুবিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের তিনদিন পর শিশু রায়হান মল্লিকের (১০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আজ শুক্রবার সকালে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও নৌ পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক।

নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে সে। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি নদীতে ডুবে যায়।

জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ওসি আব্দুস সালাম আরও জানান, ঘটনার তিন দিন পর আজ শুক্রবার সকালে পার্শ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com