Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ
১৭ September ২০২৬ Thursday ৯:৪৭:৫৭ PM
উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ
উজিরপুর প্রতিনিধি ::
বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরে ওই নারীর ঘরে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ওই বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা করেন। এতে নারীটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনার সময় আবুল বাসার আকনও ঘটনাস্থলে ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আশ্রয় নেন বলে জানা গেছে। এদিকে আবুল বাসার আকনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পেশায় মুরগি ব্যবসায়ী। ঘটনার বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু