Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ১১:২৯ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: এক আসামির তিন দিনের রিমান্ড
২৭ March ২০২৫ Thursday ৭:২১:০৯ PM
Print this E-mail this

আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: এক আসামির তিন দিনের রিমান্ড


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামি সাকিব মুন্সীকে (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শিরিন সুলতানা এই আদেশ দেন। আসামি সাকিব মুন্সী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সীর ছেলে।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রিমান্ড আবশ্যক ছিল। পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশগ্রহণ করি। ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির তিন দিনের রিমান্ডের পক্ষে ছিলাম।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com