Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৪:০৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে টিকিটের গায়ে ৬শ নিচ্ছে ১ হাজার
৫ April ২০২৫ Saturday ৭:৩২:৩৬ PM
Print this E-mail this

বাউফলে টিকিটের গায়ে ৬শ নিচ্ছে ১ হাজার


নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাউফল-ঢাকা রুটের বাস পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কাছে আইনি দায় এড়াতে যাত্রীদের দেওয়া টিকিটের গায়ে ৬শ টাকা লিখে ১হাজার টাকা আদায় করছে বাস কর্তৃপক্ষ। যারা অতিরিক্ত টাকা দিতে অনিহা প্রকাশ করেন তাদেরকে টিকিট দেওয়া হয় না। তাই হয়রানি এড়াতে বাধ্য হয়ে টিকিট নিচ্ছেন যাত্রীরা। এ কারনে ঈদ শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবি মানুষ বিপাকে পরেছেন।
যুব অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ বলেন, তারা চারজন মিলে উপজেলার ল্যাংরা মুন্সির পুল বাস কাউন্টার থেকে বাউফল ট্রাভেলসে ঢাকা ধোলাইপাড় যাওয়ার টিকিট কাটেন। টিকিটের গায়ে ৬শ টাকা লিখলেও ভাড়া নিয়েছেন ১হাজার টাকা। এই প্রতারনার প্রতিবাদে তিনি কাউন্টারের সামনেই ফেসবুকে লাইভ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি বলেন, শুক্রবার উপজেলা প্রশাসন বাউফল-ঢাকা রুটের কয়েকটি গাড়িতে অভিযান চালালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাদের জরিমানা করলে বাস কর্তৃপক্ষ নতুন কৌশল নিয়েছেন।
বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, বাস ভাড়া অতিরিক্ত নেয়ার বিষয়ে আমাদের ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চলমান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com