Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৩:৫৬ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণের অভিযোগ
৫ April ২০২৫ Saturday ৮:৪৮:৪৫ PM
Print this E-mail this

কলাপাড়ায় ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণের অভিযোগ


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবশেষ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ এবং রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।

অভিযুক্ত সোহাগ হাওলাদার কলাপাড়া মধ্যটিয়াখালীর সুলতান হাওলাদারের ছেলে। আহত ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশী সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে।

গতকাল (৪ এপ্রিল) দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। সন্ধ্যায় ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী তাকে বাধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

কলাপাড়া থানার অফিসার (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com