বরিশালের উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে বাসে করে গাঁজা বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরগুনা রুটের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীর ছদ্মবেশে দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছেন। পরে র্যাব-৮ সদর কোম্পানির একটি টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসায়।
চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মোফাজ্জেল হোসেন (৪৬) ও সালমা (২৯)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোফাজ্জেল হোসেন বরিশাল নগরীর কাজীপাড়া আলেকান্দা এলাকার বাসিন্দা এবং সালমা গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৮ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার দুজনকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী