Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
১৪ September ২০২৬ Monday ৭:৩৭:৫৯ PM
আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুর রইচ সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুলের দাবি, বিকেল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাড়িতে এসে কথা বলার কথা বলে তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তাকে থানায় নিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, গ্রেপ্তারের আগে স্বামীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে পুলিশের দাবি, আব্দুর রইচ সেরনিয়াবাত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী