ভোলায় বৃদ্ধ বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় ছেলে রাজিব সাহাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভোলা পৌরসভার পাঁচ তহবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজিব ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ তহবিল এলাকার বাসিন্দা। মামলায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সাহাকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রাজিবের বাবা অমল চন্দ্র সাহা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত দুইটার দিকে রাজিব তাঁর বাবার ঘরে গিয়ে দুই লাখ টাকা দাবি করেন এবং চেকবইয়ে স্বাক্ষর দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় রাজিব তাঁকে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাও অমল চন্দ্রকে কিল-ঘুষি মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে রাজিব বাবার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। শ্বাস বন্ধ হয়ে এলে তিনি গলা ছেড়ে দেন। পরে অমল চন্দ্রকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, চার ভরি ওজনের দুটি স্বর্ণের চুড়ি এবং দুই ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস নিয়ে যাওয়া হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিলিং ফ্যান, গ্যাসের চুলা, সিলিন্ডার, টেবিল ও চেয়ারসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অমল চন্দ্র সাহার অভিযোগ, স্ত্রী মারা যাওয়ার পর এবং ছোট ছেলে ইতালি চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ছেলে ও তাঁর স্ত্রী তাঁকে টাকা ও জমির দলিল দেওয়ার জন্য চাপ দিতেন।
এ ঘটনায় অমল চন্দ্র সাহা ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় রাজিবকে প্রধান আসামি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি . মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অমল চন্দ্র সাহ একজন বয়স্ক মানুষ। তার ছেলে তাকে মারধর করায় তিনি ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আসামি রাজিব সাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী