Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ২:৫২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে
৭ April ২০২৫ Monday ৭:৫৪:১৫ PM
Print this E-mail this

বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে


নগর প্রতিনিধি:

পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে রবিবার (৬ এপ্রিল) শেষ কার্যদিবসে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম ওই গৃহবধূর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাগারে যাওয়া গৃহবধু সাদিয়া আফরিন তানিয়া নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও জেলার উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলউদ্দিন হাওলাদারের মেয়ে।

এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী আরও বলেন, নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদি হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রমতে, বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোন প্রমান পাওয়া যায়নি। যেকারণে মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদি হয়ে ওই গৃহবধুকে আসামি করে উল্টো মামলা দায়ের করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com