Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিপাকে ছাত্রদল নেতা
৫ May ২০২৫ Monday ৬:০৬:০৭ PM
Print this E-mail this

নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিপাকে ছাত্রদল নেতা


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) পিরোজপুর জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি দেওয়া হলো। পাশাপাশি ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা শাখার সভাপতি মো. হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইমরান আহমেদ সজীবকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com