বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
নগর প্রতিনিধি:
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।
একইসঙ্গে শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচিও পালন করছেন তারা।
বুধবার (৭ মে) সকাল থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৬ মে) কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, এ সময় শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে চারজন শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিলও করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তবে শিক্ষকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান