Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৯:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৭ May ২০২৫ Wednesday ৬:১৯:২৯ PM
Print this E-mail this

বরিশালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


নগর প্রতিনিধি:

বরিশালে র‌্যাব-৮ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ মে রাত ৩টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক চাঁদপুরের সাহেদুল ইসলাম রাহুল (২৭) ও হবিগঞ্জের খলিলুর রহমান সোহাগ (২৫) কে আটক করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি আসবাবপত্র বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২) কাঠের আলমারির ভেতর লুকানো অবস্থায় ৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৮,২০০ টাকা এবং গাড়ির ৬ পাতা কাগজপত্র। আটকদের বিরুদ্ধে গৌরনদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com