Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৪:০২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশ প্রেমিক সৎ ও   সাহসী রাষ্ট্রনায়ক বিরল….কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু
২ June ২০২৫ Monday ৮:৪৫:৩২ PM
Print this E-mail this

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশ প্রেমিক সৎ ও   সাহসী রাষ্ট্রনায়ক বিরল….কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১০ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিঞার সভাপতিত্বে আলোচনা সভা ও  দোয়া-মিলাদ অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীর এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় তিনি বলেন,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মত দেশ প্রেমিক সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক ও রাজনীতিক বিরল। মাত্র অল্প সময় দেশ শাসনের সুযোগ পেয়েও তিনি তার সৎকর্মগুনে দেশের আপামর মানুষের “হৃদয়ের মধ্যমনি” হয়ে আজও দেদীপ্যমান হয়ে আছেন। বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ হাওলাদার,রুহুল আমিন মল্লিক,জাহাঙ্গীর হোসেন ও সবুর খান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালাম,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন ও  দেলোয়ার হোসেন মল্লিক,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সদস্য সচিব মিজান ফকির,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার,সদস্য সচিব মো. সোহাগ,পৌর যুবদলের সদস্য সচিব জাহিন মাহমুদ,সাংবাদিক সোহেল মাহাবুব প্রমুখ। এছাড়াও বানারীপাড়া পৌরসভা ও  বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে খাবার বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com