Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১২:০০ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ
২ June ২০২৫ Monday ৯:১৮:০৫ PM
Print this E-mail this

কলাপাড়ায় মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওপর সপ্তাহের প্রতি সোমবার পশুর হাটটি বসিয়ে আসছিলেন। হাটটি ইজারাবিহীন হওয়ায় এবং এর মাধ্যমে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় প্রশাসন হাটটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, মহাসড়ক দখল করে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার রাজস্ব না পাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও প্রভাব খাটিয়ে এ ধরনের অবৈধ হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com