Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৬:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত
১৬ June ২০২৫ Monday ৯:১৯:৫৩ PM
Print this E-mail this

বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত


বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় এমন এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দুদিন পরেও বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছে স্বাস্থ্য বিভাগ।

আক্রান্ত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে দাবি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডলের।

তিনি জানান, গত শনিবার তাঁদের হাসপাতালে তুষার নামের এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, ‘আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু নাম ও বয়স রাখা হয়। সে হিসাবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিলেন না। শুধু গায়ে হালকা জ্বর ছিল।’

এ বিষয়ে আজ সোমবার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি। তিনি বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায়—প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com