Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।
২৪ June ২০২৫ Tuesday ৩:১৬:২৮ PM
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিকভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এছাড়া বহু বছর ধরে একই স্টেশনে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন এবং নানা অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন, এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন। তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএচও) ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি। ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার