Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:৪৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে তরুণীকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ
১০ July ২০২৫ Thursday ১১:০৬:৫৭ AM
Print this E-mail this

রাজাপুরে তরুণীকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফারজানা বেগমের বড় বোন তুলি আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফারজানা বেগম বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে খালের পাড়ে পৌঁছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে প্রথমে গালিগালাজ ও পরে হামলা চালান।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে ফারজানাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। একপর্যায়ে তরুণীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৮ আনা ওজনের দুল ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

এছাড়া তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় ফারজানাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে অভিযুক্ত মামুন হাওলাদারের স্ত্রী মোর্শেদা বেগম দাবি করেন, “মারামারির সময় আমার স্বামী বাড়িতে ছিলেন না।” অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, দোষী সাব্যস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com