Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৭:৪৭ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » স্কুলটির সব ছাত্রী বিবাহিত, তাই কেউ পাস করেনি!
১০ July ২০২৫ Thursday ১১:০০:১৪ PM
Print this E-mail this

স্কুলটির সব ছাত্রী বিবাহিত, তাই কেউ পাস করেনি!


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুইটি বিদ্যালয়ের পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।


বিদ্যালয় দুটি হলো পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।


প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত। এছাড়াও ১০ জন শিক্ষক রয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষকদের অবহেলায় থেমে গেছে পড়ালেখার মান। জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা কর্মকর্তাদেরও তেমন কোনো তদারকি নেই।

সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ১২ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে। আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি। একারণেই সম্ভবত এমন হয়েছে।’

‎ভাণ্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৪ জন নিয়মিত এবং ১ জন অনিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাইকে নিয়মিত ক্লাস করে না। এরা বাসায় ও ঠিকমতো পড়ামোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।’

‎এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো তথ্য এখনো পাই নাই। খোঁজ নিয়ে পরে বলতে পারব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com