Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে চোরেরা!
১৩ July ২০২৫ Sunday ১১:২৬:৫৮ PM
Print this E-mail this

রাজাপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে চোরেরা!


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরের মুকুল মৃধার বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রাজাপুর সরকারি কলেজ সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশের ১৭০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুকুল মৃধা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। বর্তমানে তিনি রাজনীতি থেকে কিছুটা বিরত থাকলেও এলাকায় একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মুকুল মৃধা ও তার স্ত্রী বাসায় ছিলেন না। তারা তালা লাগিয়ে বাইরে যান। এ সুযোগে চোরেরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামালসহ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।

মুকুল মৃধার বোন পাখি মৃধা জানান, “চোরেরা ঘরের সমস্ত কিছু এলোমেলো করে ফেলে গেছে। কাপড়চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে। ঘরে যা ছিল, সবই নিয়ে গেছে।

চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com