Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৪:৪১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » সংবাদ শিরোনাম » বরগুনা জেলা নির্বাচন অফিস আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র
১৪ July ২০২৫ Monday ১:৩৩:১৭ PM
Print this E-mail this

বরগুনা জেলা নির্বাচন অফিস আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র


বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র
ও যন্ত্রপাতি।  

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বরগুনা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। 

জানা গেছে, আগুনে ২০২৩ সালের ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, একটি ফ্রিজ এবং ১৫-২০টি পুরোনো ব্যালট বাক্স পুড়ে গেছে। 

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ভোরে পরিচ্ছন্নতাকর্মী অফিসে কাজ করছিলেন। হঠাৎ একটি কক্ষে আগুন দেখে তিনি বিষয়টি অন্যদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কক্ষটিতে এসময় কেউ ছিলেন না। 

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন শুধু হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে। মূল স্টোর রুম অক্ষত রয়েছে। 

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ফ্রিজের লুজ কানেকশন থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com