Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:২০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে মাদ্রাসা ভবনের পলেস্তারা খসে পড়ায় ৭ শিক্ষার্থী আহত
২০ July ২০২৫ Sunday ৭:০৮:১৬ PM
Print this E-mail this

রাজাপুরে মাদ্রাসা ভবনের পলেস্তারা খসে পড়ায় ৭ শিক্ষার্থী আহত


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, চলমান নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এসময় দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ‘পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানের পলেস্তারা খসে পড়ে ৬—৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষা কার্যক্রম সেখানেই পরিচালনা করা হয়।’

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজ নিতে অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন। জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩—৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটিই শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, পিলার দুর্বল হয়ে গেছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, ‘বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।’

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com