পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুতগতির বউগাড়ির ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ির সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ওই গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মান্নান মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তায় ওঠেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি বউগাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `আমি একটু বাইরে আছি। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে তাঁর গাড়িসহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার