Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:১৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৬ July ২০২৫ Saturday ১:২৯:৪৪ PM
Print this E-mail this

রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব

ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে মোট ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম।

প্রথম অভিযান :
২৬ জুলাই ভোর রাত ২টা নাগাদ সাতুরিয়া ইউনিয়নের ৩নং নৈকাঠি ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার হাওলাদারের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার হাওলাদার (৪১), পিতা মৃত আব্দুল হক হাওলাদার, মাতা মৃত ছাহেরা বেগম, সাং-নৈকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে গ্রেফতার করে। তার ডান হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগে রাখা সবুজ পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রাত ২টায় সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযান :
এর কিছুক্ষণ পর একই রাত ৪টা ৪০ মিনিটে ডিবির আরেকটি দল অভিযান চালায় সাতুরিয়া মিয়া বাড়ি হাইস্কুলের গেটসংলগ্ন পাকা রাস্তার ওপর। এ সময় মোঃ ইমরুজ হাওলাদার (৩৫), পিতা মোঃ রুহুল আমিন, মাতা হেলেনা বেগম, সাং-শিয়ালকাঠি চৌরাস্তা, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে আটক করা হয়। তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতর সবুজ পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

উভয় ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। তিনি বলেন, “জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, এক রাতে পরপর দুটি সফল অভিযানে মাদককারবারিদের গ্রেফতার করায় ডিবি পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com