Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৬:৪১ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব : শামীম সাঈদী
২৬ July ২০২৫ Saturday ৬:২৯:১১ PM
Print this E-mail this

আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব : শামীম সাঈদী


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আপনারা যদি মনে করেন বিএনপি ও জামায়েতে ইসলামীর এদেশে অস্তিত্ব নেই তাহলে আপনারা ভুল করবেন। আওয়ামী লীগ ভারতের দালাল দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তাই তাকে ভারতেই আশ্রয় নিতে হয়েছে। তারা যেন পুনরায় এদেশে আসতে না পারে সেজন্য আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে পিরোজপুরের নেছারাবাদে তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতাদর্শের কোনো নেতাকর্মীদের নামে কোনো ধরনের দুর্নীতি নেই। কাউকে অন্যায়ভাবে হয়রানি করে হামলা ও মামলা বাণিজ্য করেছে এ ধরনের কোনো প্রমাণ দেখাতে পারবেন না। জামায়াতে ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

শামীম সাঈদী বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কত অপপ্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার এই মাটিতেই করবে।

তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের আপামর জনগণ ইসলামে বিশ্বাসী। যেখানে নেছারাবাদে সর্বোচ্চ ভোটব্যাঙ্ক নামে পরিচিত। আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব।

নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের মো. অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি ও ঢাকা আদাবর থানার আমির আল আমিন সবুজসহ নেছারাবাদ ফোরামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com