Home » ঝালকাঠি » রাজাপুর » মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, বিচার চেয়ে ঝাড়ু মিছিল
১ August ২০২৫ Friday ৫:৩৯:৪২ PM
মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, বিচার চেয়ে ঝাড়ু মিছিল
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হোসেনকে গ্রেফতার ও তার বিচার দাবিতে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় মারিয়া বেগম, মিতু আক্তার, আউয়াল হোসেন, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষক শাহাদাৎ হোসেন বিভিন্ন শিশুকে যৌন হয়রানি করেছে। গত মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়।
এ ঘটনায় শিশুটির পরিবার বুধবার মামলা করলেও পুলিশ আসামি গ্রেফতার না করে গড়িমসি করেছে। তাই দ্রুত আসামিকে গ্রেফতার করে বিচারের দাবি করেন বক্তারা।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী