Home » পটুয়াখালী » বাউফল » দুই যুগ পর বাউফলে ধরা খেলেন অস্ত্র মামলার পাঁচ পলাতক আসামি
২৩ August ২০২৫ Saturday ৪:১৮:২৩ PM
দুই যুগ পর বাউফলে ধরা খেলেন অস্ত্র মামলার পাঁচ পলাতক আসামি
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে দীর্ঘ ২৪ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার পাঁচ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার বগা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হানিফ ফরাজি, দেলোয়ার ফরাজি, সুলতান ফরাজি, নজরুল ইসলাম ও আমীর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে চারজনকে আদালত ১৪ বছর এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিলেন।
ঘটনার সূত্রপাত ২০০১ সালের ৮ ডিসেম্বর। সেদিন দুমকি জনতা কলেজের প্রভাষক আব্দুল জলিল মুন্সি ও তার চাচা নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার মুন্সিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগে পুলিশ দ্রুত বিচার আইনে আলাদা মামলা করে।
পরবর্তীতে আদালত উভয় মামলায় আসামিদের যাবজ্জীবন সাজা দেন। তবে উচ্চ আদালতে আপিলের পর হত্যা মামলাটি খারিজ হয়ে যায়।
নিহত আব্দুল জলিল মুন্সির ছেলে সাদমান সাকিবের অভিযোগ, “সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হত্যা মামলা খারিজ করিয়েছেন।” তিনি এ রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী