Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:২০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » এবারে বাউফলে দুই ভাইয়ের মারামারি; তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: আহত-২
২৮ August ২০২৫ Thursday ১১:৪৩:৩১ PM
Print this E-mail this

এবারে বাউফলে দুই ভাইয়ের মারামারি; তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: আহত-২


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে নারকেল ভাগাভাগিই হয়ে দাড়ালো কাল। নারকেল ভাগাভাগিকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ইমাম হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমুন নাহার (২৭) আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে বাউফল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৮আগস্ট) রাত সোয়া আটটার দিকে বাউফল পৌরসভার চার নং ওয়ার্ড মাঝের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ইমাম হোসেনের অভিযোগ, নারিকেলসহ সকল ফল-ফলাদী নিয়ে যায় বড় ভাই। তাকে মাঝেমধ্যে সামান্য দেয়। গতকাল ইমাম নিজে ২০ টা নারিকেল পেরে নেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাইফুল ইসলাম (৪০) লোকজন নিয়ে তাদের ওপরে আক্রমণ করেন।

তবে এসময় ঘটনাস্থলে পৌঁছে সাইফুল’সহ অন্যদের সন্ধান পায়নি পুলিশ। তার মুঠোফোন সংযোগও বন্ধ পাওয়া যায়।

লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com