Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:১৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিরোধের জেরে এলজিইডি’র অব. সার্ভেয়রকে মারধরের অভিযোগ
২৯ August ২০২৫ Friday ৮:১০:১৪ PM
Print this E-mail this

বাউফলে বিরোধের জেরে এলজিইডি’র অব. সার্ভেয়রকে মারধরের অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুমকি এলজিইডির কার্যালয়ের সাবেক সার্ভেয়র আমিনুল ইসলামকে (৬০) মারধর করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে বাজারের শহিদ মৃধার দোকানের সামনে অভিযুক্ত কবির হোসেন তাকে অবরুদ্ধ করে মারধর করেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির বিরোধের জেরে আমার বাড়ির আঙিনার গাছপালা কাটার চেষ্টাও করেন কবির। তবে স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি শান্ত হয়। তখন শান্ত ভাবেই ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত। রাতে তাকে একা পেয়ে মারধর করা হয়।

এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কবির হোসেন। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ প্রাথমিক চিকিৎসা দেয়া হলে, ভিকটিম নিজের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে যান।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, অভিযোগ তদন্তে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com