Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৪২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ধর্মান্তরিত হওয়ার ৪ মাস পর অর্নাস পড়ুয়া যুবকের গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা
১ September ২০২৫ Monday ১:৫৪:০৮ AM
Print this E-mail this

বাউফলে ধর্মান্তরিত হওয়ার ৪ মাস পর অর্নাস পড়ুয়া যুবকের গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা


অনলাইন নিউজ ডেস্ক:

ধর্মান্তরিত হওয়ার প্রায় ৪ মাস পর গলায় ফাঁস দিয়েছে আলভী আহম্মেদ জয় (২২) নামের এক যুবক। আলভীর আগের নাম ছিল জয়ন্ত দাস জয়। তার বাবার নাম কেশব চন্দ্র দাস। বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামে তার বাড়ি।
আলভী চলতি বছর ৮ মে ঢাকার ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আলভী ধর্মান্তরিত হওয়ার পর ঢাকার উত্তরা দক্ষিনখান এলাকায় একটি আধাপাকা টিনস্টে ঘরের একটি রুমে ভাড়া থাকত এবং একটি কলেজে অর্নাসে পড়াশুনা করতো। শনিবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাতে তিনি ওই টিনসেট রুমের কাঠের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরের দিন রবিবার(৩১ আগস্ট) সকালে ঘরের মালিক আলভরি সাঁড়াশদ্ধ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আইনী প্রক্রিয়া শেষে তার বড় ভাই বাপ্পীর কাছে লাশ হস্তান্ত করে।

আলভীর আত্মহত্যার সুনিদৃষ্ট কোন কারণ না জানা গেলেও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, আলভী কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করে। ওই মেয়েকে বিয়ে করার জন্যই তিনি ধর্মান্তরিত হন। কিন্তু আরভী ধর্মন্তরিত হওয়ার কিছু দিন পর মেয়েটি তার সাথে যোগযোগ বন্ধ করে দেয়। এতে তিনি হতাশাগ্রস্থ হয়ে পরেন। পরে নিরুপায় হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত রবিবার দিবাগত রাত সোয়া ১২ টা আলভীর লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয কয়েক ব্যক্তি জানান, যেহেতু আলভীর লাশ তার বড় ভাইর জিম্মায় দেয়া হয়েছে, তাই লাশ দাফন না করে হিন্দু রীতি অনুযায়ি দাহ করা হতে পারে। লাশ এসে পৌঁছালে স্থানীয়দের সেন্টিমেন্টের উপর নির্ভর করবে আলভীরকে দাফন করা হবে নাকি দাহ করা হবে। বিষয়টি বাউফল থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com