Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১১:১০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার: জেলেকে অর্থদন্ড
২ September ২০২৫ Tuesday ১১:২৭:৩৮ PM
Print this E-mail this

বানারীপাড়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার: জেলেকে অর্থদন্ড


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে বাদশা নামের এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জাম ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সন্ধ্যা নদীর সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের চরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করার সময় স্থানীয়রা অসাধু জেলে বাদশাকে আটক করেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের 

 খেজুরবাড়ি গ্রামের নুরু বেপারীর ছেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে  জেলে বাদশাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জামাদী নিলামে ৪ হাজার টাকায় বিক্রি করেন। 

এ সময়  উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com