Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১:২৯ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সাবেক স্বামীকে মারতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী
৮ September ২০২৫ Monday ৫:২৬:০৪ PM
Print this E-mail this

আমতলীতে সাবেক স্বামীকে মারতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে কিশোরগ্যাং চক্রের ৩ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোর গ্যাং চক্রের সদস্য মো. সাকিল (১৯), মো. রাকিবুল (১৯), মো. ওলি হাওলাদার (১৯) ও লাইজু আক্তার (২৪)।

জানা গেছে, ফরহাদ ইসলামের সঙ্গে তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় মোসা. লাইজু আক্তারের। রোববার সন্ধ্যায় লাইজু আক্তার ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বলেন। এ সংবাদে ফরহাদ চাওড়া ইউনিয়নস্থ উশ্যিতলা মূল রাস্তার পাশে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়া করে নিয়ে আসে। ফরহাদ ঘটনাস্থলে পৌঁছলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মারধর করে মোবাইল এবং টাকা-পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় ফরহাদ আমতলী থানায় অভিযোগ দিলে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তারদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com