Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৭:৪১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির মাহফুজুর সভাপতি ও মতিউর সম্পাদক নির্বাচিত
২২ September ২০২৫ Monday ১২:১৩:২৮ PM
Print this E-mail this

বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির মাহফুজুর সভাপতি ও মতিউর সম্পাদক নির্বাচিত


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর,) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত  অনুষ্ঠিত এ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে  মোঃ মাহফুজুর রহমান সভাপতি এবং  কে. এম মতিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক আলম, দপ্তর সম্পাদক পদে  মোঃ রুহুল আমিন এবং অর্থ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের সিকদার নির্বাচিত হন। 

 নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বরিশাল জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি এসময় নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ ওবায়দুল্লাহ্,  বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার  মোঃ বায়েজিদুর রহমান ও বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ ইকবাল হাসানকেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হলে তারাও নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। প্রসঙ্গত,, বানারীপাড়ার ইউএনওর কার্যালয়ের অফিস সহকারি কে, এম মতিউর রহমান গত ১৪ সেপ্টেম্বর কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব পদে নির্বাচিত হন। তাকে বানারীপাড়ার বিভিন্ন সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com