Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার
২৭ September ২০২৫ Saturday ৭:৫৫:১৪ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালে গৃহবধূকে (২৬) তুলে নিয়ে পরিত্যক্ত ঘরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল বেপারী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।


গ্রেফতার ফয়সাল বেপারী ওই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক তদন্ত সুশংকর মল্লিক।


তিনি জানান, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই গৃহবধূ উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের খালার বাড়িতে বেড়াতে যান। ওইদিন দিবাগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে গৃহবধূ ঘর থেকে বের হন।

এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক ওই গৃহবধূর মুখ চেপে তুলি নিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।


এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com