Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৮:৪৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
১২ October ২০২৫ Sunday ১২:৪৯:২৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার সকালে হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তাপস কুমার শীল, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ।

এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জেলা সিভিল সার্জন অফিস এ টিকাদান কর্মসূচির আয়োজন করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com