Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি দিল কেন্দ্র, সবাই সরোয়ারের ঘনিষ্ঠ
১৫ October ২০২৫ Wednesday ১২:১০:০২ AM
Print this E-mail this

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি দিল কেন্দ্র, সবাই সরোয়ারের ঘনিষ্ঠ


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঠিক করে দেওয়া হলো কেন্দ্র থেকে। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির তিনজনই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের ঘনিষ্ঠ বলে জানা গেছে। 

আসন্ন সংসদ নির্বাচনে সরোয়ারের জন্য বরিশাল-৫ (নগর ও সদর) আসনের মাঠ গোছাতে শীর্ষ পর্যায় থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। 

সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে নুরুল আমিনকে এবং সদস্যসচিব সাইফুল ইসলাম আব্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাম রাড়ি। 

এ প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের আগে অনেক জায়গায়ই দলের সাংগঠনিক অবস্থা শক্ত করার জন্য কেন্দ্র সরাসরি ভূমিকা রাখছে। ইসলামী আন্দোলনকে মোকাবিলায় নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাড়ি কীর্তনখোলা নদীর ওপারে বেশ দক্ষ। আহ্বায়ক আমিনের নেতৃত্বে সদর উপজেলা শিগগির সুসংগঠিত হবে বলে তিনি মনে করেন। আর সদস্যসচিব আব্বাস বহুদিন ধরে পদ পাননি।

তবে সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেছেন, ‘কমিটি ভেঙে জামায়াতের লোককে আহ্বায়ক করা হয়েছে। সরোয়ার ভাই এ কমিটি করিয়ে এনেছেন। তাঁকে নাকি মনোনয়ন কনফার্ম করে দিয়েছে। এখন ভোট করতে সদরে তাঁর নিজস্ব নেতা লাগবে।’ 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্বাভাবিক নিয়মে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে এ কমিটি করা হয়েছে। দল সুসংহত করতেই এ কমিটি হয়েছে। আমিন যদি জামায়াত করেও থাকেন, তাহলে তা ছিল ৩০ বছরে আগে। তবে নুরুল আমিন যোগ্য বলে তিনি মনে করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com