কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: নজরুল ইসলাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিস্টু, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম প্রমুখ ।সভায় উপজেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক চিত্র তুলে ধরেন বক্তারা।
ডিসি তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ কাউখালী উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন,উপজেলা অফিসার্স ক্লাবের নতুন ভবন ্ও গণপাঠগার উদ্বোধন,উপজেলা নির্বাহী অফিসারের কার্য়ালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার